News71.com
 Bangladesh
 20 Dec 23, 12:08 PM
 187           
 0
 20 Dec 23, 12:08 PM

প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে সাদিক আবদুল্লাহ

প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে সাদিক আবদুল্লাহ

নিউজ ডেস্কঃ বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থিতা ফেরত পেতে ফের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খুরশীদ আলম খান। বুধবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এর আগে, হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পেলেও গতকাল মঙ্গলবার আপিল বিভাগে আটকে যায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম তা স্থগিত করে দেন। সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসনের নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শুনানি শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে কমিশন। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সাদিক। সেই আবেদনের শুনানি করে সোমবার হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। তবে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম। সেই আবেদনেই হাইকোর্টের রায় স্থগিত করে প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন