News71.com
 Bangladesh
 19 Dec 23, 03:44 PM
 158           
 0
 19 Dec 23, 03:44 PM

২০২৪ সালের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই

২০২৪ সালের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই

 

 

নিউজ ডেস্কঃ আসছে ২০২৪ সালের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে কি না তা নিয়ে সংশয়ে ছিলেন প্রকাশকরা। আগামী বছর থেকে অমর একুশে বইমেলা পূর্বাচলে অনুষ্ঠিত হবে এমন কথাও শোনা যাচ্ছিল। সব সংশয় কাটিয়ে আগামী বইমেলা বরাবরের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী সপ্তাহের মধ্যেই বইমেলায় অংশগ্রহণের বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশকরা জানতে পারবেন বলে জানা গেছে।

 

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে বইমেলার সব স্টেকহোল্ডারের সঙ্গে একটি মিটিং করেছি। অমর একুশে বইমেলা-২০২৪ অন্যান্য বারের মতো ১ ফেব্রুয়ারি শুরু হবে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশকরা বইমেলার প্যাভিলিয়ন এবং স্টলের জন্য আবেদনের বিষয়গুলো পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি মাধ্যমে জানতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন