News71.com
 Bangladesh
 19 Jul 16, 12:31 PM
 376           
 0
 19 Jul 16, 12:31 PM

মাগুরায় ঘটককে পিটিয়ে হত্যা

মাগুরায় ঘটককে পিটিয়ে হত্যা

 

নিউজ ডেস্কঃ মাগুরায় ঘটকালির টাকা নিয়ে ঝগড়ার জের ধরে আব্দুর রশিদ বিশ্বাস (৫০) নামে এক ঘটককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে মহম্মদপুর উপজেলার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত জীবন বিশ্বাসের ছেলে।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, সম্প্রতি ঘটক আব্দুর রশিদের মাধ্যমে একই গ্রামের ফিরোজ মন্ডলের শ্যালিকার বিয়ে হয়। পূর্ব শর্তানুযায়ী আব্দুর রশিদ প্রতিবেশী ফিরোজের বাড়িতে রাত ৮টার দিকে পাওনা ১০ হাজার টাকা চাইতে যান।

এ সময় দুই জনের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে ফিরোজ ও তার ভাইসহ আরও ৪-৫ জন উত্তেজিত হয়ে আব্দুর রশিদকে মারধর শুরু করলে রশিদ মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। আশঙ্কজনক অবস্থায় তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

 পরে উত্তেজিত গ্রামবাসী ফিরোজ মন্ডলকেও পিটিয়ে জখম করে। আহত ফিরোজকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশ ফিরোজ ও ফরিদ নামের দুজনকে আটক করেছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় সংঘাত এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন