News71.com
 Bangladesh
 17 Dec 23, 10:13 PM
 154           
 0
 17 Dec 23, 10:13 PM

অবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি

অবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি

 

 

নিউজ ডেস্কঃ অবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। রোববার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি।

 

চুন্নু জানান, এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তারা। জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে ২৬ টি আসনে সমঝোতা হয়েছে জাতীয় পার্টির। ওইসব আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকেই ভোট করবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন