News71.com
 Bangladesh
 16 Dec 23, 10:46 PM
 183           
 0
 16 Dec 23, 10:46 PM

সপরিবারে প্রাণনাশের হুমকিঃ থানায় জিডি করলেন জিএম কাদের

সপরিবারে প্রাণনাশের হুমকিঃ থানায় জিডি করলেন জিএম কাদের

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৪ ডিসেম্বর জিডিটি করা হয়। বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান বলেন, স্যারের (জিএম কাদের) নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ প্রদান করে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দিয়েছে। সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচন থেকে সরে না আসলে তাকে ও দেশ বিদেশে অবস্থান করা তার পরিবার পরিজনকে হত্যা করা হতে পারে। স্যার আইনে বিশ্বাসী। তাই তিনি বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে আমাকে নির্দেশ প্রদান করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন