News71.com
 Bangladesh
 16 Dec 23, 11:00 AM
 242           
 0
 16 Dec 23, 11:00 AM

শেখ হাসিনার নেতৃত্ব গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেঃ ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্ব গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার নেতৃত্ব জাতিকে আশাবাদী করেছে, আর গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। এর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, এই অপশক্তিকে রুখব এটাই আজকের দিনের অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাজনীতি বিরুদ্ধ শক্তিকে প্রতিহত-পরাজিত করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন