News71.com
 Bangladesh
 14 Dec 23, 09:59 PM
 146           
 0
 14 Dec 23, 09:59 PM

ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অক্ষুণ্ন থাকবেঃ প্রণয় ভার্মা

ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অক্ষুণ্ন থাকবেঃ প্রণয় ভার্মা

 

 

নিউজ ডেস্কঃ ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্ব অক্ষুণ্ন থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই ভারত সবচেয়ে অগ্রাধিকার দেয়। বাংলাদেশ-ভারত যেভাবে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে গেছে, সেভাবেই সামনে এগিয়ে যাবে। একাত্তরের মতো ভবিষ্যতেও দুটি দেশের বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে।’

 

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে মিট দ্যা সোসাইটি শীর্ষক বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এসময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তায় অগ্রাধিকার দেওয়া ভারতের নীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম। ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।’

 

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে একাত্তরের ১৪ আগস্টের দুঃসহ স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন শহীদজায়া শ্যামলী নাসরিন, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও মেজর জেনারেল মুহম্মদ আলী শিকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন