News71.com
 Bangladesh
 14 Dec 23, 06:39 PM
 162           
 0
 14 Dec 23, 06:39 PM

নীলফামারীতে রেললাইনের ৭২ ফিশপ্লেট ক্লিপ খুলেছে দুর্বৃত্তরা

নীলফামারীতে রেললাইনের ৭২ ফিশপ্লেট ক্লিপ খুলেছে দুর্বৃত্তরা

 

 

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। 

 

 

বুধবার রাত ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়ার দোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই এলাকায় রেললাইনে দুর্বৃত্তরা হানা দেয়। তাদের রেললাইনের ফিসপ্লেট পিন খুলতে দেখা গেলে লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করে। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন