News71.com
 Bangladesh
 14 Dec 23, 12:43 PM
 179           
 0
 14 Dec 23, 12:43 PM

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানিঃ খুলনায় চারজনকে গ্রেফতার

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানিঃ খুলনায় চারজনকে গ্রেফতার

 

 

নিউজ ডেস্কঃ খুলনার খালিশপুরে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হতো। আর তা কম দামে ইজি বাইকে করে পথে-ঘাটে বিক্রি করতো। এছাড়াও বিভিন্ন হোটেলেও সরবরাহ করা হতো এই মাংস। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাইকৃত একটি কুকুরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রায় ২ মাস ধরে ওই স্থানে কুকুর জবাই করে তার মাংস বিক্রি করেছে বলে পুলিশকে জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো চক্রের প্রধান স্কুলছাত্র তাজ (১৬), আবু সাইদ (৩৭), মো. সিয়াম (১৬) ও প্রেম সরদার (১৬)। এ ঘটনায় জড়িত আরমান ও উৎস পলাতক রয়েছে। এর মধ্যে আবু সাঈদ জবাইকৃত কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে কম দামে বিক্রি করতো। এছাড়া কয়েকটি হোটেলেও তারা কম দামে এই মাংস সরবরাহ করেছে বলে জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন