News71.com
 Bangladesh
 14 Dec 23, 12:39 PM
 106           
 0
 14 Dec 23, 12:39 PM

১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

 

 

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়।

এসময় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন