News71.com
 Bangladesh
 13 Dec 23, 11:41 AM
 331           
 0
 13 Dec 23, 11:41 AM

শৈত্যপ্রবাহ ১৮ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবেঃ আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ ১৮ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবেঃ আবহাওয়া অফিস

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মিগজাউমের পর গত ৪ দিন থেকে দেশে অনুভূত হচ্ছে শীতের প্রভাব। ক্রমেই তা তীব্র আকার ধারণ করছে। বুধবার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু আকারে শৈত্যপ্রবাহ শুরুর আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ১৮ ডিসেম্বর পর্যন্ত তা বজায় থাকবে। ঢাকায়ও আরও কমবে তাপমাত্রা। এর ফলে ইতোমধ্যেই মানুষের জীবনযাত্রায় ছন্দপতন শুরু হয়েছে। গরম কাপড়ের ব্যবহার বেড়েছে। শীতবস্ত্রের বিক্রিও বেড়েছে।

আর তাপমাত্রা কমার কারণে শীতকেন্দ্রিক রোগবালাই এবং ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বুধবার থেকে সারা দেশের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার রাতে আরও ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা কমার এই ধারাবাহিকতা ১৮ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন