News71.com
 Bangladesh
 13 Dec 23, 01:48 AM
 127           
 0
 13 Dec 23, 01:48 AM

নৌকা পাইনি কিন্তু আমিও একজন মাঝি: মাহিয়া মাহি

নৌকা পাইনি কিন্তু আমিও একজন মাঝি: মাহিয়া মাহি

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়া সত্ত্বেও নিজেকে নৌকার একজন মাঝি হিসেবে দাবি করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

 

মাহি বলেন, নৌকার প্রার্থীকে হারিয়ে জিতবো বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ আমি নিজে মনে প্রাণে আওয়ামী লীগকে ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরো একজন নৌকার মাঝি আছেন। তাদের মধ্যে ভোটাররা ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন