
নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার আনোয়ারার গহিরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার গভীর রাতে এই অভিযান চালনো হয়। এই অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগর্ড।
কোস্টগার্ড পূর্বজোন থেকে জানা যায়, গহিরা এলাকায় একটি অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ডের অভিযান দল। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
এই বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১২টায় কোস্টগার্ড পূর্বজোনের সদরদফতরে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে কোস্টগার্ড বলেছেন।