News71.com
 Bangladesh
 13 Dec 23, 01:45 AM
 142           
 0
 13 Dec 23, 01:45 AM

বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে বিদেশে যেতে বাধার অভিযোগ

বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে বিদেশে যেতে বাধার অভিযোগ

 

 

নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য ভারত যেতে চাইলে বিমানবন্দর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনকে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

 

গণমাধ্যমকে হাফিজ উদ্দিন বলেন, দিল্লির একটি হাসপাতালে আগামীকাল বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে জন্য তিনি আজ দুপুরের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তার মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। পরে তাকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন