News71.com
 Bangladesh
 12 Dec 23, 06:58 PM
 361           
 0
 12 Dec 23, 06:58 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভুল বোঝাবুঝির অবসান হয়েছেঃ শাহরিয়ার আলম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভুল বোঝাবুঝির অবসান হয়েছেঃ শাহরিয়ার আলম

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। নির্বাচন, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, মানবাধিকার ও নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব অনেকটাই কেটে গেছে। যুক্তরাষ্ট্র ওয়াদা করেছিল বাংলাদেশে এমন কিছু করবে না, যা একটি দলের পক্ষে যায় বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তারা কথা রেখেছে। 


বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা নেই। দুই দেশের পারস্পারিক নির্ভরশীলতা রয়েছে। ব্যবসা কারও দয়ায় চলে না। বাংলাদেশ প্রতিযোগী বাজার গড়ে তুলেছে। এ ছাড়া বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে টিকফা বৈঠকের বাইরেও আরও বৈঠক করা হচ্ছে। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, দেশটির অভ্যন্তরীণ নীতিতে শ্রম লবির বড় প্রভাব রয়েছে। তিনি বলেন, কেন যুক্তরাষ্ট্র শ্রম বিষয়ে কথা বলছে বা শ্রমনীতি নিয়েছে তা বোঝা যায়। বাংলাদেশও শ্রম বিষয়ে একই মানদণ্ড চায়। ২০২৫ সালের মধ্যে শ্রম বিষয়ে সব উদ্বেগ দূর করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অস্ত্রের লবির মতো টেক্সটাইল লবিও বেশি প্রভাবশালী। আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলার অন্যতম বড় ক্রেতা। এখানেও পারস্পারিক নির্ভরশীলতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন