News71.com
 Bangladesh
 11 Dec 23, 09:20 PM
 136           
 0
 11 Dec 23, 09:20 PM

বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর

বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

 

৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ। গত ৯ অগাস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন