News71.com
 Bangladesh
 11 Dec 23, 08:25 PM
 158           
 0
 11 Dec 23, 08:25 PM

দুই দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন

দুই দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন

নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য পাওয়া গেছে। ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় দিনে ১০০ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১টি। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

গতকাল রবিবার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ১০০টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয়। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়।আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন