News71.com
 Bangladesh
 19 Jul 16, 12:12 PM
 378           
 0
 19 Jul 16, 12:12 PM

ছেলেমেয়েদের কাছে টেনে নিতে পিতা-মাতার প্রতি আহ্বান জানিয়েছেন ।। প্রধানমন্ত্রী

ছেলেমেয়েদের কাছে টেনে নিতে পিতা-মাতার প্রতি আহ্বান জানিয়েছেন ।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্ক: ছেলেমেয়েদের কাছে টেনে নিতে পিতা-মাতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ছেলেমেয়েদের কাছে টেনে নিন। তাদের সঙ্গে মন খুলে গল্প করুন। ছেলেমেয়েরাও যেন মা-বাবার সঙ্গে মন খুলে গল্প করতে পারে, পরিবারে সেই পরিবেশ তৈরি করুন।

আজ গণভবনে ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। ধর্মকে অবমাননা ও অসম্মানিত করা সহ্য করা হবে না। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের সময় দেওয়া মা-বাবার কর্তব্য বলে মনে করি। শিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে কীভাবে ধর্মান্ধতা ঢুকছে, সেই শিকড় খুঁজে বের করতে হবে। এর পেছনে কারা কারা অর্থ দিচ্ছে, কারা ছেলেমেয়েদের মানসিক বিপর্যয় ঘটাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, সেটা বের করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন