News71.com
 Bangladesh
 11 Dec 23, 01:18 PM
 138           
 0
 11 Dec 23, 01:18 PM

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে ঘুষ গ্রহনের অভিযোগ॥ ডিবি’র মধ্যস্থতায় টাকা ফেরত

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে ঘুষ গ্রহনের অভিযোগ॥ ডিবি’র মধ্যস্থতায় টাকা ফেরত

 

 

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথা বলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাতজনের কাছ থেকে নেওয়া সাড়ে ৯ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। গতকাল রবিবার প্রতিমন্ত্রীর একজন প্রতিনিধির উপস্থিতিতে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়ে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হয়। কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী জাকির হোসেনের নাম ভাঙিয়ে তার এক লোক ওই টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রতিমন্ত্রী জাকির হোসেন গতকাল রাতে সংবাদ মাধ্যমকে  বলেন , ‘আমার নির্বাচনী এলাকার প্রতিপক্ষ কিছু ব্যক্তি আমার নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার কথা বলে কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিল; সেটা আমি জানতাম না। 

 

প্রতিমন্ত্রীর লোক ডিবি কার্যালয়ে গিয়ে টাকা ফেরত দেওয়ার বিষয়টি ভুক্তভোগী আবু সুফিয়ানও জানিয়েছেন, “ প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে মন্ত্রীর এক লোক টাকা নিয়েছিলেন। আমিসহ মোট সাতজন চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা তাদের দিয়েছিলাম।’ আবু সুফিয়ান বলেন, ‘আজ (গতকাল) প্রতিমন্ত্রীর একজন প্রতিনিধি ডিবি কার্যালয়ে এসে টাকা ফেরত দিয়েছেন। ডিবির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ফজলে এলাহী আমাদের টাকা বুঝে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা এখনো টাকা হাতে পাইনি। দুদিন পর যেতে বলেছেন টাকা ফেরত নেওয়ার জন্য।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন