News71.com
 Bangladesh
 10 Dec 23, 10:46 PM
 142           
 0
 10 Dec 23, 10:46 PM

ভারত থেকে ৫২ হাজার মেট্রিক টন পিয়াজ আমদানির সিদ্ধান্ত

ভারত থেকে ৫২ হাজার মেট্রিক টন পিয়াজ আমদানির সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ পিয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পিয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এলক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় আজ চিঠি পাঠিয়েছে। এছাড়া দেশে যৌক্তিক মূল্যে পিয়াজ বিক্রয় নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সকল জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত বৃহস্পতিবার ভারত পিয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রেক্ষিতে দেশের বাজারে পিয়াজের দাম বেড়ে যায়। তবে এই নিষেধাজ্ঞা আরোপের আগে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পিয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পিয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রবিবার বলেন,‘ভারত রফতানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পিয়াজের এলসি খোলা হয়। এই পিয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন