News71.com
 Bangladesh
 10 Dec 23, 10:45 PM
 109           
 0
 10 Dec 23, 10:45 PM

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ প্রার্থী, নামঞ্জুর ৩২ জনের

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ প্রার্থী, নামঞ্জুর ৩২ জনের

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ প্রার্থী। আবেদন নামঞ্জুর হয়েছে ৩২ জনের। আর ৬ জনের প্রার্থিতা অপেক্ষমান রাখা হয়েছে। রোববার দিনভর দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করে রিটানিং কর্মকর্তার কাছে বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি হয় নির্বাচন কমিশনে। প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ৫৬ জন প্রার্থিতা ফেরত পান।

৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। রোববার ১০০ প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয়জন অনুপস্থিত থাকায় ৯৪ প্রার্থীর শুনানি হয়।  এদিন সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হয়। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে প্রার্থীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন