News71.com
 Bangladesh
 10 Dec 23, 10:43 PM
 108           
 0
 10 Dec 23, 10:43 PM

সিলেট গ্যাস ফিল্ডের কূপে তেলের সন্ধান

সিলেট গ্যাস ফিল্ডের কূপে তেলের সন্ধান

নিউজ ডেস্কঃ সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  

প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে তিনটি গ্যাসস্তরের পাশাপাশি জ্বালানি তেলের অবস্থান নিশ্চিত হয়েছি আমরা। সেখানে দিনে ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার সম্ভবনা রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ৪ থেকে ৫ মাস পর পুরো তেলের মজুত জানা যাবে। এখানে মজুত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন