
নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে সানজিদা (২৫) নামে ১ জন গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এই হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছে ওই ঘাটক। গতকাল সোমবার মধ্যরাতে মিরপুর ১ নম্বরের ৪ নম্বর রোডের এফ ব্লকের একটি টিনশেড বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে।
নিহত সানজিদার প্রতিবেশী বাবলা বলেন, মধ্যরাতে তাকে কুপিয়ে জখম করে স্বামী। তিনি পেশায় ছিলেন একজন ফল ব্যবসায়ী। মধ্যরাতে সানজিদা হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠেন। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় ঘরের সামনে পড়ে আছেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রাত পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু প্রায় ২ ঘন্টা যাবত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে মারা যান সানজিদা।
এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।