News71.com
 Bangladesh
 10 Dec 23, 01:25 AM
 140           
 0
 10 Dec 23, 01:25 AM

অবশেষে আটক আদম তমিজি হক

অবশেষে আটক আদম তমিজি হক

 

 

নিউজ ডেস্কঃ আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে অবশেষে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবি সূত্র জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজি হকের বিরুদ্ধে। এজন্যই তাকে ডিবি অফিসে আনা হয়েছে। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

 

এছাড়া তার বিরুদ্ধে একটিএর আগে ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজি হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যায় র‌্যাব সদস্যরা। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেন। যা ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়। মামলার এজাহারে বলা হয়েছে, আদম তমিজি হক ইচ্ছাকৃতভাবে তার কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে, সাইরা সিদ্দিকী তানহার এক মামলায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আদম তমিজি হকের বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট জারি করেছেন। যার কপি গুলশান থানায় পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন