News71.com
 Bangladesh
 09 Dec 23, 09:45 PM
 153           
 0
 09 Dec 23, 09:45 PM

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে স্বাস্থ্যের অবনতি হলে গতকাল শুক্রবার রাতে কেবিন থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

 

ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার সার্বিক খোঁজখবর রাখছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন