News71.com
 Bangladesh
 09 Dec 23, 06:50 PM
 135           
 0
 09 Dec 23, 06:50 PM

নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত

নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪৬৭ জন নিহত

 

 

নিউজ ডেস্কঃ নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটে ৫৪১টি। এতে নিহত হন ৪৬৭ জন এবং আহত হন ৬৭২ জন। নিহতদের মধ্যে নারী ৫৩ জন ও শিশু ৬৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য। সংগঠনটি জানিয়েছে, ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮১ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতদের ২২ দশমিক ৬৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৪ দশমিব ৫৬ শতাংশ।

 

এ সময়ে ৫টি নৌদুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যেরভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে। শনিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো হয় এই প্রতিবেদন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন