News71.com
 Bangladesh
 09 Dec 23, 06:49 PM
 148           
 0
 09 Dec 23, 06:49 PM

দেশে অস্থির পেঁয়াজের বাজার

দেশে অস্থির পেঁয়াজের বাজার

 

 

নিউজ ডেস্কঃ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলিতে অস্থির পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এদিকে রাজধানী ঢাকা শহরে পেঁয়াজ ২০০ টাকার বেশি দামেও বিক্রি হচ্ছে। হঠাৎ করে আমদানি বন্ধ এবং দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এজন্য  বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন