News71.com
 Bangladesh
 08 Dec 23, 11:07 PM
 167           
 0
 08 Dec 23, 11:07 PM

জিয়া পরিবার দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জিয়া পরিবার দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

শেখ হাসিনা বলেন, ২০০৭ সালে খালেদা জিয়ার ছেলে (তারেক রহমান) মুচলেকা দিয়ে চলে গেল লন্ডন। বলল, আর জীবনে রাজনীতি করব না। এখন ওখানে বসে হুকুম দিয়ে দিয়ে মানুষ হত্যা করাচ্ছে। জিয়াউর রহমান যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করে সেনাবাহিনীর অফিসার, সৈনিক, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, ঠিক একইভাবে জিয়ার বউ (খালেদা জিয়া) ক্ষমতায় এসে আমাদের আন্দোলনরত নেতাকর্মীদের হত্যা করে। আর তার ছেলেও এখন একই কাজ করছে। জিয়া পরিবার পুরোটাই একটি খুনি পরিবার। তারা মানুষ খুন আর দুর্ভোগ ছাড়া আর কিছুই চায় না। নিজেরা ক্ষমতায় থেকে সমানে অর্থ বানিয়েছে, সম্পদের পাহাড় গড়েছে। এরা মানুষকে শান্তিতে থাকতে দেবে না। এটাই তাদের চরিত্র। 

 

তিনি বলেন, এদের (বিএনপি-জামায়াত) শিক্ষাটা বোধহয় ইসরাইলের কাছ থেকে নেওয়া। ইসরাইলিরা হাসপাতালে বোম্বিং করে নারী-শিশু রোগীদের হত্যা করেছে। সেখানেও কিন্তু অ্যাম্বুলেন্সের ওপর আক্রমণ হয়েছে। ছোট ছোট শিশুসহ যেভাবে মানুষ হত্যা করেছে। সেখানে লাশের স্রোত বয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত বোধহয় ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে চলে। এখন তারা আউট সোর্সিং আন্দোলন শুরু করেছে। কিছু ড্রাগ অ্যাডিকটেড ও সমাজের অবাধ্য লোকজন দিয়ে তাদের হাতে টাকা দিয়ে আগুন সন্ত্রাস চালাচ্ছে। আবার এক যুবদল নেতা সরাসরি বাসে আগুন দিতে গিয়ে ধরা খেয়েছে। অনেক স্থানে জনগণও এসব সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তারপরও এদের লজ্জা হয় না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন