News71.com
 Bangladesh
 08 Dec 23, 09:57 PM
 130           
 0
 08 Dec 23, 09:57 PM

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩৫ জনকে আটক

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩৫ জনকে আটক

 

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ মূলহোতা ও ৩০ পরীক্ষার্থীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

 

শুক্রবার পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় র‌্যাব- গাইবান্ধা ক্যাম্প ৩৫ জনকে আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন