
নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৪৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বিমানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধারসহ ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বিএস ৩৪২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মিজানুর রহমান বলেন, ওই দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস স্বর্ণের বার এবং যাত্রীর কাছ থেকে আরও একটি বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।