News71.com
 Bangladesh
 07 Dec 23, 09:19 PM
 162           
 0
 07 Dec 23, 09:19 PM

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যেকোনোর বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘টক উইথ রাশিয়ান অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

 

নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব যদি বাংলাদেশে আগামীতে কোনো নিষেধাজ্ঞা দেয় তাহলে রাশিয়া কি ১৯৭১ সালের মতো বাংলাদেশের পক্ষে থাকবে? এমন প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া সবকিছুই করবে যদি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কোনো বেআইনি পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া হয়। এ সময় আলেক্সান্ডার ভি মন্টিটস্কি জাতিসংঘের কার্যকলাপ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়ে কাজ করছে। তাদের নৈতিক হওয়া উচিত ছিল। জাতিসংঘ আমেরিকা ও পশ্চিমা বিশ্বের স্বার্থের জায়গাগুলো নিয়ে কাজ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন