
নিউজ ডেস্কঃ নির্বাচনে অংশ নিতে সারা দেশের প্রার্থীদের অবৈধ হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফেরত পেতে আপিল কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে। বিকাল পর্যন্ত ৪২ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন।
রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে এ আপিল আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও-কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে।