
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি এ দিনক্ষণ নির্ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে ভর্তি পরীক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদ, ১ মার্চ ব্যবসায় শিক্ষা অনুষদ ও ২ মার্চ চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষাও ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।