News71.com
 Bangladesh
 04 Dec 23, 10:24 PM
 158           
 0
 04 Dec 23, 10:24 PM

আমাদের নদীগুলোকে বাঁচাতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমাদের নদীগুলোকে বাঁচাতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই তাহলে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের মন্ত্রিসভাকক্ষে ঢাকার চার পাশের নদীগুলোর নাব্য রক্ষা ও দূষণ রোধে প্রণীত মহাপরিকল্পনার আলোকে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এক সভায় সোমবার এ কথা বলেন।

 

ক্ষমতায় আসার পর তার সরকারের লক্ষ্য ছিল নদী রক্ষা, নাব্য বজায় রাখা এবং দূষণ থেকে রক্ষা করা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের সরকারের প্রথম মেয়াদে নদী ড্রেজিং শুরু হয়েছিল এবং জমি পুনরুদ্ধারের জন্য পলিমাটি ব্যবহার করা হয়েছিল। নদীভাঙন রোধে আমাদের ড্রেজিং করতে হবে। নাব্য বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নদীর ধারে যেসব শিল্পকারখানা গড়ে ওঠে সেগুলোর বর্জ্য সাধারণত নদীতে যায়। স্যুয়ারেজ লাইনের সব বর্জ্যও নদীতে যায়। এতে দূষণ বাড়ছে। আমরা যা-ই করি না কেন, প্রথমেই বর্জ্য ব্যবস্থাপনার কথা আমাদের মনে রাখতে হবে। দূষণের কারণে বুড়িগঙ্গা নদী থেকে দুর্গন্ধ আসা খুবই বেদনাদায়ক। রাজধানীর আশপাশের নদীগুলোকে বাঁচাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন