
নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালালচক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যারেব ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন র্যাব-২ এর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
হেলাল উদ্দিন বলেন, একটি সংঘবদ্ধ দালালচক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমার নামে বাড়তি টাকা আদায় করে আসছে। তারা বাড়তি ২-৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে আসছিল। এইজন্য আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালালচক্রের ১৩ সদস্যকে আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃত এইসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মো. নাসির (২২), মো. সেলিম (৫২) ও মোসা. শাহেরাকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মতিন (২৮), টিপু (২৩), আবদুল খালেক (৫৫), উজ্জ্বল (২৭), আনোয়ার (৪৮), নবীর মিয়া (৫৪), ও মোসা. বানিয়াকে (৩৬) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. মমিন খানকে (৩০) ৫ হাজার টাকা জরিমানা এবং রুবেল হোসেন (২২) ও বদরুজ্জামান চঞ্চলকে (২৭) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে