News71.com
 Bangladesh
 03 Dec 23, 10:45 PM
 174           
 0
 03 Dec 23, 10:45 PM

শিগগিরই ডিএমপির ৩৩ থানার ওসি বদলি

শিগগিরই ডিএমপির ৩৩ থানার ওসি বদলি

 

 

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ওসিকে বদলির পরিকল্পনা করা হয়েছে। রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেসব ওসিকে বদলি করা হবে তারা ছয় মাসের বেশি সময় ধরে তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ওসি ও ইউএনওদের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশের পরিপ্রেক্ষিতেই ডিএমপিতে এ রদবদল হচ্ছে। দুয়েকদিনের মধ্যে এ বদলির আদেশ হতে পারে বলে ডিএমপির একটি সূত্র জানিয়েছে। ঢাকার বিভিন্ন থানার ওসিদের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে একটি প্রস্তাবও জমা দিতে যাচ্ছে ডিএমপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন