
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামিলীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট ।
নির্বাচনী কাজে নিয়োজিত ২জন সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালুজ্জামান সরকার রাত সাড়ে ৭টায় এ তথ্য জানান ।