News71.com
 Bangladesh
 02 Dec 23, 03:44 PM
 173           
 0
 02 Dec 23, 03:44 PM

ভালোবাসার টানে ইউরোপীয় তরুণী বাংলাদেশে

ভালোবাসার টানে ইউরোপীয় তরুণী বাংলাদেশে

 

 

নিউজ ডেস্কঃ কয়েক হাজার মাইলের দুই দেশের দূরত্ব যেন ভালোবাসার টানে এক হলো। পাঁচ বছরের প্রেমকে বিয়েতে রূপ দিতে সূদুর ইউরোপ থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। সাত সমুদ্র পাড়ি দিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সাভারের যুবক শামীম আহমেদের সঙ্গে। এরই মধ্যে শ্বশুরবাড়ি, আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের মন জয় করে নিয়েছেন ভিনদেশি এই নারী। পরদেশি এলাকার বউ পেয়ে দারুণ খুশি শামীমের পরিবারও।

 

শুক্রবার (১ ডিসেম্বর) সাভারে আশুলিয়ার গাজীরচট আয়নাল মার্কেট এলাকায় মধ্যবিত্ত পরিবারের সন্তান শামীমের স্ত্রীকে ঘিরে চলছে উৎসব। আত্মীয়স্বজন আর পাড়াপ্রতিবেশীরা ছুটে আসছেন ভিনদেশি বউকে একবার দেখতে। সাইপ্রাসের নাগরিক আন্থি তেলেবান্থু যেন সবাইকে আপন করে নিয়েছেন। গত ২৭ নভেম্বর শামীমের বাড়িতে ছুটে আসেন আন্থি তেলেবান্থু। বৃহস্পতিবার ঢাকা জজকোর্টে বাংলাদেশের আইন অনুসারে বিয়ে করেন আন্থি ও শামীম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন