News71.com
 Bangladesh
 01 Dec 23, 03:03 PM
 177           
 0
 01 Dec 23, 03:03 PM

সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

 

 

নিউজ ডেস্কঃ উত্তরের জেলাগুলোতে ইতোমধ্যে শীতের আমেজ দেখা দিয়েছে। এরই মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, তা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (১ নং) এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন