
নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন তিনি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস করে ঢাকা-১০ আসনে নৌকার টিকিট দিয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আছি। আওয়ামী লীগের পুরো পরিবার আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, জয় আমাদের নিশ্চিত। আমরা জয় নিয়ে আসব, সেভাবে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছি।