
নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় তার সমর্থকারী ও প্রস্তাবক ও দোহার-নবাবগঞ্জ এলাকার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে ঢাকা-১ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন সালমা ইসলাম।