News71.com
 Bangladesh
 30 Nov 23, 10:12 PM
 150           
 0
 30 Nov 23, 10:12 PM

যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃ আইজিপি

যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাঃ আইজিপি

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ‎চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মানুষ ও গাড়ি চলাচল প্রায় স্বাভাবিক হয়ে আসছে। এরপরও যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে-তাদের বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

 

পুলিশপ্রধান ‎চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা সিইসি, কমিশনারদের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে উৎসবমুখর পরিবেশে করার জন্য যেসব কাজ করা দরকার আইনানুগভাবে সেসব কাজ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। পুলিশপ্রধান বলেন, আমরা বলেছি; প্রতিশ্রুতি দিয়েছি-আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব প্রতিপালনে দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের আশ্বস্ত করেছি। আমরা আশা করছি, নির্বাচন কমিশনের অধীনে, তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে একটি অবাধ, সুষ্ঠু ও চমৎকার নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন