
নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অনুজা মন্ডল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন বিএনপির এই সিনিয়র নেতা। এসময় শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব। এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।