News71.com
 Bangladesh
 30 Nov 23, 10:09 PM
 111           
 0
 30 Nov 23, 10:09 PM

একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

 

 

 

নিউজ ডেস্কঃ  একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। ২৮ অক্টোবর মহাসমাবেশের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিল দলটি।

 

বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন