News71.com
 Bangladesh
 30 Nov 23, 01:29 PM
 157           
 0
 30 Nov 23, 01:29 PM

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন

 

 

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গত এক মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত এবং সমমনা রাজনৈতিক দলগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন