
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার। এ সময় দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন না।
ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকি আসনগুলোতে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি। দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।