News71.com
 Bangladesh
 29 Nov 23, 07:06 PM
 155           
 0
 29 Nov 23, 07:06 PM

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর

 

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

 

প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। রিটার্নিং অফিসাররা ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেবেন এবং প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন