News71.com
 Bangladesh
 29 Nov 23, 07:02 PM
 161           
 0
 29 Nov 23, 07:02 PM

তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও তিন জন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ

তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও তিন জন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ

 

নিউজ ডেস্কঃ তিন টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তিন জন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এরই মাধ্যমে তাদের পদত্যাগ কার্যকর হয়েছে। জানা যায়, নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা তিন জনই ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

 

একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন। আজ বুধবার সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ করেছেন। পদত্যাগ আজকে থেকেই কার্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন