
নিউজ ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে। বর্তমানে এই অংশে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। উত্তরা-আগারগাঁও অংশের মতো এ অংশেও সময় বাড়িয়ে তা রাত ৮টা পর্যন্ত করা হবে। তবে এমআরটি ও র্যাপিড পাসধারীরা সাড়ে ৮টা পর্যন্ত চলাচলের সুযোগ পাবেন। একই সঙ্গে ডিসেম্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এবং পর্যায়ক্রমে বিজয় সরণি, কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলে দেওয়া হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।