News71.com
 Bangladesh
 18 Jul 16, 08:45 PM
 376           
 0
 18 Jul 16, 08:45 PM

পিরোজপুরে দুই পুরোহিতকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

পিরোজপুরে দুই পুরোহিতকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

 

নিউজ ডেস্ক: পিরোজপুর শহরের কেন্দ্রীয় কালী মন্দির ও পালপাড়া দূর্গা-কালী মন্দিরের পুরোহিতকে পৃথক চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে। গতকাল রবিবার রাতে পালপাড়া দূর্গা-কালী মন্দিরের পুরোহিতকে এবং আজ সোমবার সকালে কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিতকেও এই হুমকি দিয়েছে তারা।

পালপাড়া দূর্গা- কালী মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায় বলেন, রাতে মন্দিরের মধ্যে পুরোহিত রুহিদাস পাল ঢুকলে একটি চিঠি পড়ে থাকতে দেখে তা পড়ে দেখেন। এই চিঠিতে  তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আমাকে বলার পরে রাতে বিষয়টি কাউকে না জানিয়ে আজ সকালে জেলা প্রশাসককে জানাই।

শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সলিল মূখার্জী বলেন, সকালে মন্দিরে আসলে ভেতরে একটি চিঠি দেখতে পাই। চিঠি খুলে দেখি তাতে আমাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে । এই ঘটানাটি সাথে সাথে মন্দির কমিটি ও থানা পুলিশকে জানাই।

এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এই বিষয়টি আগে থেকেই আমাদের নজরদারিতে ছিল। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে এসেছি। পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন